About Us
Updated on July 11, 2026
সফলতার চূড়ান্ত ডেস্টিনেশনে আপনাকে স্বাগতম । চায়না এবং ইন্ডিয়া থেকে পণ্য আমদানিতে সকল প্রকার সোর্সিং এবং শিপিং সেবা দিতে EjiBuy Bangladesh Ltd. আছে আপনার পাশে। “খরচ কম, লাভ বেশি” উক্তিতে আমরা সাজিয়েছি সকল সেবা।
সোর্সিং সেবা
চায়না এবং ইন্ডিয়া এই দুই দেশের সকল প্রকার সোর্সিং এবং শিপিং সেবা আমরা প্রদান করে থাকি। EjiBuy ওয়েবসাইটে আছে চায়নার এবং ইন্ডিয়ার প্রায় ১৮ লক্ষ সাপ্লায়ারের ১২০০+ ক্যাটাগরির পণ্য। এছাড়াও চায়নাতে প্রায় ২ হাজার ফ্যাক্টরি আমাদের সাথে সরাসরি যুক্ত আছে । ইতোমধ্যে EjiBuy Bangladesh Ltd. চায়না মার্কেট এর একটি হাব হিসেবে পরিচিতি পেয়েছে। বাংলাদেশে অবস্থানরত প্রায় শতাধিক কোম্পানির কান্ট্রি ডিরেক্টর EjiBuy Bangladesh Ltd. এর সাথে সমন্বয় করে বাংলাদেশের বিভিন্ন পাইকারি বাজারে সাপ্লায় দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেছেন। এছাড়াও আপনাদের বাছাই করা সাপ্লায়ার থাকলে তাদের সাথে যোগাযোগ করে নিরাপদ পেমেন্ট এর ব্যবস্থা করা সহ সকল ধরনের সেবা প্রদানের মাধ্যমে আপনাকে একজন সফল উদ্যোক্তা করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।
শিপিং সেবা
চায়না এবং ইন্ডিয়া থেকে আমরা সকল ধরনের শিপিং সেবা প্রদান করে থাকি। গ্রাহকদের অধিক লাভবান করতে আমাদের আছে:
- বাই এয়ার শিপিং
- বাই সী শিপিং
- এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস সহ সকল ধরনের শিপিং সার্ভিস
শিপিং টাইমলাইন:
আপনার পণ্য সোর্সিং করে চায়না ওয়ারহাউসে পোঁছানোর পর থেকে:
- By Air: ০৮/১২ দিন
- By SEA: ৩০/৪০ দিন
এলসি এবং কাস্টমস সংক্রান্ত সমস্ত ঝামেলা সামলানোর দায়িত্ব আমাদের।
গ্রাহক সুবিধা
শিপিং চার্জ পণ্য হাতে পাবার পরে
আপনি পণ্য বুঝে পেয়ে তারপর পেমেন্ট নিশ্চিত করুন।
অভিজ্ঞ ডেডিকেটেড কাস্টমার সার্ভিস টিম
প্রতিটি গ্রাহকের জন্য প্রয়োজন অনুশারে আলাদা অপারেশন টিম গঠন।
কাস্টমস ও এলসি ব্যবস্থাপনা
সমস্ত জটিলতা আমরা সামলাই, আপনি নিশ্চিন্তে ব্যবসায় মন দিন।
এখন সিদ্ধান্ত আপনার
গতানুগতিক নিয়মে সোর্সিং এবং শিপিং করে সারাজীবন স্ট্রাগল করবেন, নাকি এক্সপার্টদের মাধ্যমে সোর্সিং এবং শিপিং করে ব্যবসায় গ্রোথ বাড়াবেন?
মূলত আপনাকে ঝামেলা মুক্ত পণ্য সোর্সিং এবং শিপিং সেবা প্রদানে আমরা সবসময় প্রতিজ্ঞাবদ্ধ।
© 2026 EjiBuy Bangladesh Ltd. All rights reserved.
