Terms and Conditions
আমাদের থেকে পণ্য ক্রয়ের আগে নিম্নোক্ত বিষয়গুলো জেনে নিন
আমরা কোন পণ্যের রেডিষ্টক রাখিনা। শুধুমাত্র আপনার অর্ডারকৃত পণ্যই চায়না সাপ্লায়ার থেকে ক্রয় করা হয়।
আমাদের সাইটে উল্লেখিত পণ্যের ওজন সেলার এর দেওয়া তথ্যের উপর ভিত্তি করে প্রদর্শিত হচ্ছে যা ১০০% সঠিক নয়। তাই এখানে উল্লেখিত ওজন দেখে বিভ্রান্ত হবেন না। পণ্য আসার পর প্রকৃত ওজনের উপর নিচে উল্লেখিত রেট অনুযায়ী শিপিং ও কাস্টমস চার্জ আপনাকে প্রদান করতে হবে। মনে রাখবেন শিপিং ও কাস্টমস চার্জ পণ্য মূল্যের সাথে দেখানো হয় না। পণ্য আসার পরই শুধুমাত্র শিপিং ও কাস্টমস চার্জ হিসাব করা হয়ে থাকে। কেজি প্রতি রেট ওজনের নিচের ঘরে ও ভিউকার্ট পেজে উল্লেখ থাকবে। অর্ডার করার সময় যে রেট উল্লেখ থাকবে সেটাই ডেলিভারি নেওয়ার সময় ধরা হবে।
বানিজ্যিক পন্য বাই এয়ারে আসতে আমাদের ওয়ার হাউস পৌছানোর দিন থেকে ১৫ থেকে ২০ দিন এবং বাই শিপে ওয়ার হাউস পৌছানোর দিন থেকে ৪৫ থেকে ৬০ দিন লাগে।
পণ্য মূল্যের মধ্যে স্থানীয় কুরিয়ার/ট্রান্সপোর্ট চার্জ অন্তর্ভুক্ত নয়।
পণ্য কেনার আগে অবশ্যই রিটার্ন এন্ড রিফান্ড পলিসি জেনে নিন। বাই এয়ারের পণ্য যদি ৪০ দিন অতিক্রান্ত হয়ে যায় এবং বাই শিপের পণ্য ৯০ দিন অতিক্রান্ত হয়ে যায় তাহলে শর্ত সাপেক্ষে রিফান্ড করা হবে। এই ৪০ দিন/৯০ দিনের আগে রিফান্ড এপ্লাই গ্রহণ করা হবে না।
কাস্টমস কর্তৃক আমদানী নিষিদ্ধ পণ্য অর্ডার করা যাবে না। যদি কেউ সরাসরি অর্ডার করেন তাহলে অর্ডার বাতিল হবে এবং আপনার পেমেন্টকৃত টাকা থেকে গেটওয়ে চার্জ ২.৫০% কেটে বাকি টাকা রিফান্ড করা হবে।
অর্ডারকৃত পণ্য একাধিক সাপ্লায়ার ও আইটেম হলে সব আইটেম এক সাথে নাও আসতে পারে। সেক্ষেত্রে আমাদের দেওয়া সময়সীমার আগে কেউ আংশিক ডেলিভারি নিতে চান তাহলে আপনাকে উক্ত অর্ডারের পুরো বকেয়া পরিশোধ করতে হবে। বাকি পণ্য আসার পর শুধু কুরিয়ার/কাস্টমস/ট্রান্সপোর্ট চার্জ পেমেন্ট করে পণ্য নিতে পারবেন।
© 2026 EjiBuy. All rights reserved.
